রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন মোহাম্মদ আলী আসগার লবি
জাতীয় সংসদে গঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার (লবি)।
রেলওয়ের উন্নয়ন, আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনায় এই স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ
সভাপতি: মোহাম্মদ আলী আসগার (লবি), খুলনা-৫
সদস্য:
• হাবিবুর রশিদ — ঢাকা-৯
• মো. আব্দুল মহিত তালুকদার
• ইসরাত সুলতানা ইলেন ভূট্টো
• মো. আবু সাইদ চাঁদ — রাজশাহী-৬
• মো. রবিউল আউয়াল — টাঙ্গাইল-৬
• মিজানুর রহমান — চাঁপাইনবাবগঞ্জ-২
• মুহাম্মাদ আজীজুর রহমান — যশোর-১
• মো. গোলাম রব্বানী — রংপুর-৫
বাংলাদেশের রেলওয়ের উন্নয়ন ও যাত্রীসেবার মানোন্নয়নে নতুন এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
📌 Trains of Rajbari
রেলওয়ের খবর, সময়সূচি ও সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।